×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-২১
  • ২৬৭ বার পঠিত
দেবহাটা প্রতিনিধি: 
দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ হাসান ও আহতদের স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ আসিফের পিতা আলহাজ্ব মাহমুদ আলী গাজী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটার সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়াউর রহমান, দেবহাটা থানার এসআই সুজন তালুকদার, দেবহাটা উপজেলা ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন,  বিজিবির টাউনশ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার কবির হোসেন, দেবহাটা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ইমান আলী, দেবহাটা ফায়ার স্টেশনের লিডার কলিমউদ্দিন, জুলাই আগষ্টের আন্দোলনে ছাত্রনেতা মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। স্মরন সভায় শহীদ আসিফ, শহীদ সাঈদ, শহীদ মুদ্ধসহ  অসংখ্যা শহীদ ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি তাদের অবদান জাতি চিরদিন স্মরন করবে এবং যারা আহত তাদের দ্রæত উন্নত চিকিৎসার দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat