×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ২১৪ বার পঠিত
নিউজ ০২নভেম্বর ২৫, ২০২৪। 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে হত্যার দ্বায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। তথ্যটি দৈনিক সোনালী কণ্ঠ নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামীর নাম হীরা চৌধুরীকে (৩৩)। সে ফতুল্লা থানার পূর্ব লামাপাড়ার ওমর চৌধুরী তুহিনের ছেলে। সেই সঙ্গে নিহত তানজিদা আক্তার পপি ফতুল্লার বক্তাবলীর রাজাপুরের মৃত আলী আশরাফের মেয়ে।

কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান বলেন, ২০২১ সালে উভয় পরিবারের সম্মতিতে হীরা চৌধুরীর সঙ্গে তানজিদা আক্তার পপির বিয়ে হয়। পারিবারি কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা করেছেন তারই স্বামী। এ ঘটনায় ২০২১ সালের ২৬ মে ফতুল্লার থানায় ভিকটিমের ছোট ভাই মো. শাকিল মামলা করেন। হত্যা মামলায় হীরা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat