×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ১৫৪ বার পঠিত
এম. এ. হাসনাত শুভ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ অভিযানে খাঁস ভূমিতে দখলকৃত প্রায় ১ একর পরিমাপের কয়েক কোটি টাকা মূল্যের সরকারি খাস ভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা পরিষদের সংলগ্ন সরকারি খাঁস ভূমিতে বিভিন্ন ব্যক্তির নামে থাকা সাইনবোর্ড অপসারণ করা হয় এবং তা পুনঃউদ্ধার করা হয়।
 
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, শানবাড়ী মৌজার ১/১ খতিয়ানের ৩৩৯ দাগে উপজেলা পরিষদের প্রায় ১ একরেরও বেশি পরিমাণ জায়গায় বিভিন্ন সময়ে কয়েকজন ব্যক্তি তাদের নামে মালিকানা সাইনবোর্ড স্থাপন করেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে আমরা সবকটি সাইনবোর্ড অপসারণ করে জায়গাটি অপ-দখলমুক্ত করি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক জানান, জোর-দখল করা সরকারি খাঁস ভূমি উদ্ধার এবং সব ধরণের বেদখলকৃত জায়গা পুনঃউদ্ধারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানানো হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat