×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ১৮৪ বার পঠিত
শফিউল করিম সবুজ:চকরিয়া 
চট্রগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হাতে নিহত এডভোকেট শহিদ সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যা কান্ড পুরো দেশবাসীকে অস্তিত্বিশীল করে তুলেছে। হত্যার পর থেকে সারাদেশে চলছে বিক্ষোভ মিছিল,সমাবেশসহ নানান কর্মসূচি। 

বুধবার (২৭নভেম্বর) নিহত সাইফুল ইসলাম আলিফের নিজবাড়ি চট্টগ্রাম চুনতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়  একইভাবে বুধবার বিকাল ৪টায় চকরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্স চত্বরে গায়েবানা জানাযা নামাজের আয়োজন করেন চকরিয়ার সর্বস্তরের মুসলিম উম্মাহ,অনুষ্ঠিত গায়েবানা জানাযা নামাযের ইমামতি করেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী। তিনি গায়েবানা জানাযা শেষে শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণসহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন।

বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চকরিয়া পৌরসভা বিএনপি নেতা এম. আলী আকবর, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, তরুণ সমাজসেবক ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফেজ এহসানুল হকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। 

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আইন পেশার লোকজনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat