×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২০-১০-১৮
  • ৩৩৪ বার পঠিত

স্বাধীনবাংলা, ডেস্ক নিউজ:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ২৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোববার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো বলা  হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১১০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৬৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২১ লাখ ৬৩ হাজার ৫৬৮টি। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৪ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ৯৬ শতাংশ। করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ২ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮ দশমিক ২৩ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। দৈনিক সমকাল থেকে নেওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat