×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ২১০ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা হোমনায় দুপুরের খাবার দিতে দেরি করায় সেনোয়ারা বেগম  নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সৎ ছেলের বিরুদ্ধে। ঘটনার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছেলে মোফাজ্জল হোসেন (৩৭) বেনু মিয়াকে আটক করেছে।
এঘটনায় নিহতের ছেলের বউ হোসনে আরা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘাতক বেনু মিয়া মানুষিক ভাবে অসুস্থ। 
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলা শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতে সেনোয়ারা বেগম (৬৫) উপজেলার শ্রীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী। 
ঘটনা সূত্রে জানা যায়, কুমিল্লা হোমনা উপজেলার চাঁন্দেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের আবুল কাশেমের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২০০৯ সালে বিয়ে করেন বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের সেনোয়ারা বেগমকে। তিনি নিঃসন্তান। আবুল কাশেমের প্রথম স্ত্রীর ঘরে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সৎ ছেলে বেনু মিয়া মাকে ভাত দিতে বলে এসময় মা একটু অপেক্ষা করতে বলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটার এক পর্যায়ে বেনু মিয়া লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে প্রথমে গুরুতর আহতবস্থায় পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে রাত দশটার দিকে সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু এলাকায় তিনি মারা যায়। পরে স্বজনরা লাশ হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে পুলিশ এসে লাশ ময়নাতদন্ত্রের জন্য থানায় নিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদউল ইসলাম জানান, বৃদ্ধার নিহতের ঘটনা খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার ছেলে বেনু মিয়া কে রাতে আটক করা হয়েছে। নিহতের  লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat