×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২০-১০-২১
  • ৩১৯ বার পঠিত
সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন উপলক্ষে টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকছে। এদিকে বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলেও হিলি পানামা পোর্টে লোড-আনলোডের কার্যক্রম থাকবে স্বাভাবিক। পাশাপাশি মহামারি করোনার কারণে পাসপোর্টে যাত্রী পারাপার বন্ধ থাকায় এবারের প্রতিমা দর্শনার্থীদের দুই দেশে যাতায়াত বন্ধ রয়েছে। 

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারত হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোর্টার্স অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েনের আবেদনের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত টানা ৬ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে কার্যক্রম শুরু হবে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের মিডিয়া কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দরের লোড-আনলোড কার্যক্রম থাকবে স্বাভাবিক। সূত্র: কালের কন্ঠ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat