×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৭
  • ১৭৮ বার পঠিত
মোঃ সুমন, নবাবগঞ্জ (ঢাকা) উপজেলা প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে অভিনব কায়দায় মাছ শিকারের অপরাধে ৭ জন জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান। শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে এ কারাদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকার শেখ আজিজ এর ছেলে মোঃ শেখ মুন্না (৪০), একই এলাকার মৃত শেখ লাল মিয়ার ছেলে শেখ নয়ন (৪৫), মৃত মুনসের মোল্লার ছেলে মোঃ মুকুল মোল্লা (৪২), সাকিম আলী শিকদার এর ছেলে জাহাঙ্গীর শিকদার (৩০), মাহমুদপুর হাজামবাড়ির মোড় এলাকার রহিম খা ছেলে মোঃ ইকবাল (৩০), মাহম্মুদপুর এলাকার লাল মিয়া বেপারী ছেলে মোঃ মিরাজ বেপারী (২৯), চরকুসাই চর এলাকার মোঃ জয়নাল বেপারী মোঃ রবিউল (৩৫)

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিধির বহির্ভূতভাবে সরকারি নির্দেশনা অমান্য করে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার অপরাধে ৭ জন জেলেকে হাতে নাতে আটক হয়। পরে আটককৃতদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টে দণ্ডবিধি-১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত ১২ভোল্টের ২ টি ব্যাটারী, ১টি ইনভার্টার মেশিন, ৪টি ছাঁক বা জালি ও কিছু জিআই তার জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান বলেন, কতিপয় পেশাদার জেলে সহজে বেশি মাছ শিকারের আশায় এই পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করছেন যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কারণে নদী, খাল, বিল ও হাঁওড়ে থাকা মাছের পোনা, ডিম, সাপ-ব্যাঙসহ অন্যান্য জলজপ্রাণীও মারা পড়ছে। এতে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জীববৈচিত্য হুমকির মুখে পড়েছে।

এ সময় অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। জীববৈচিত্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে দোহার উপজেলায় এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনাকালে সার্বিক ভাবে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat