×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১১৫ বার পঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও দুইটি অ্যাপাচি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেলিয়াপাড়া বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, উরিষ্যা লাইন এলাকায় সন্দেহজনক দুই মোটরসাইকেল থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জুয়েল মিয়া (৩৫) নামের একজনকে আটক করা হয়। তিনি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার এক্তিয়ারপুর গ্রামের ছুবুর মিয়ার ছেলে।
পরে ফেলে যাওয়া মোটরসাইকেলের বডি ও আসনের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat