×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ১৯৫ বার পঠিত
রহমত আল আকাশ, দিনাজপুর:
সাবেক সংসদ সদস্য ও হুইপ ইকবালুর রহিম এমপিসহ ৫৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।  এ মামলায় আরো ২০০ জনকে অজ্ঞাতনামা করা হয়েছে।

গতকাল (১১ ডিসেম্বর) বুধবার নাশকতা ও বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করা হয়। 

দিনাজপুর সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মাহামুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলার বাদী শহরের ছোট গুড়গোলা মহল্লার মো. রফিকের ছেলে মো. রনি (২৪)। বুধবার দুপুর আড়াই টার দিকে দিনাজপুর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন। বাদী তার মামলায় অভিযোগ করেন, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহরে সদর হাসপাতাল মোড়ে বাদীসহ কয়েক শত আন্দোলনকারী সরকারবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিল। এ সময় মিছিলে, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র, বিস্ফোরণ দ্রব্য ও লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এ ছাড়া মিছিলকারীদের ওপর ককটেল ও বিস্ফোরক নিক্ষেপে এবং গুলি করে তাদের গুরুতর আহত করে। সাবেক হুইপ এবং এমপি ইকবালুর রহিম (৫৫), জেলা শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এসএম শামীম আলম সরকার বাবু (৫৩), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেমি (৪৩), ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক (৪২), গাউসিয়া মিঠু (৫০), সাবেক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসলিন লুনা (৪০), ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম (৪৮), বোচাগঞ্জ জহুরা অটোরাইস মিল মালিক আব্দুল হান্নান (৫৫), দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাসুদ আলমসহ ৫৫ জন ও অজ্ঞাতনামা ২০০ জনসহ মোট ২৫৫ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat