×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ১৮৯ বার পঠিত
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

ভাণ্ডারিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বই বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের এক সভায় এ বই বিতরণ করা হয়। ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি (বিএনপি থেকে পিরোজপুর-২ আসনে মনোয়ন প্রত্যাশি) মো.মাহমুদ হোসেন মিয়া এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলা নেতৃদের হাতে এ বই তুলে দেন।
পূর্ব ভাণ্ডারিয়া মিয়া বাড়ী হল রুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বক্তব্য দেন উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, পৌর বিএনপি আহবায়ক আ. মান্নান হাওলাদার, জাতীয়তাবাদী মহিলা দল ভাণ্ডারিয়া উপজেলা শাখার সদস্য তাসলিমা বেগম, নারগিস আক্তার, আয়শা আক্তার ও হাওয়া বেগম। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা শরীফ, যুবদল নেতা মো. সামজিদ সরোয়ার।
 বই বিতরণের সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীদিনে যদি আল্লাহ ক্ষমতায় আনেন তাহলে তিনি ৩১ দফা বাস্তবায়ন করবেন। আমাদের জাতির জন্য, ভবিষৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যে, আর কেউ কখনো কোনো অন্যায় করার সাহস পাবে না। আমাদের ছাত্রদের আর জীবন দিতে হবে না। আমাদের রাস্তায় আর সংগ্রাম করতে হবে। এ বই তৃনমূলে পৌঁছে দেয়ার আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat