×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১২-২৩
  • ১৮১ বার পঠিত
  খন্দকার মোহাম্মদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামীলীগ যে অপকর্ম করেছে প্রত্যেকটি অপকর্মের  বিচার এই বাংলার মাটিতেই হবে। আওয়ামীলীগ ও শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি প্রতিহিংসার প্রতিশোধ নিয়েছেন। দীর্ঘ ১৬ বছর আমরা ছিলাম নির্যাতিত, নিস্প্রেষিত। বাংলাদেশের মানুষ ছিলো একটা কারাগারের মধ্যে। কেউ সত্যিকার কারাগারে, কেউ উন্মুক্ত কারাগারে বন্দি ছিল। কারও কথা বলার কোন অধিকার ছিল না। বিচার না পাওয়ার সংস্কৃতি চালু হয়েছিল।

বিজয় দিবস উপলক্ষে আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

টুকু আরও বলেন, লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এই লুটের পরিমান এত বড় যে, এই টাকায় ১শ টি পদ্মা সেতু নির্মান করা যেত। তার লুটের এই পুরো টাকা ছিল ঋন করা। যে ঋন শত বছর ব্যাপি পরিশোধ করতে হবে বাংলাদেশের মানুষকে।

কামারখন্দ উপজেলার কোনাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat