×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ২০৬ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, বান্দরবান দ. প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ  আজুখাইয়ায় কে-আর-ই ইটভাটা অভিযান পরিচালনা করা হয়।  সোমবার (২৩ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের  ম্যাজিস্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। 

এতে  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ ইটভাটায় তৈরী করা ইট নষ্ট ও সংশ্লিষ্ট কাজ থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম  বলেন, 
পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশকারী ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় বান্দরবান পরিবেশ অধিদপ্তর'র ইন্সপেক্টর  নুর উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত ইনচার্জ) মোহাম্মদ কিবরিয়া সহ ফায়ার সার্ভিস ও ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহ প্রমূখ। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা তৈরি করার প্রস্তুতকালে (কে-আর-ই) ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat