×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১১০ বার পঠিত
ফুলগাজী প্রতিনিধিঃ

ফুলগাজী উপজেলার সাংবাদিকদের অন্যতম প্ল্যাটফর্ম ফুলগাজী প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি-২০২৫ গঠন করা হয়েছে। 
গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় ফুলগাজী বাজারে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক ফেনীর নিজস্ব প্রতিনিধি মো. মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্বান্ত গৃহিত হয়।
২০০৮ সালে প্রতিষ্ঠিত ফুলগাজীতে প্রেসক্লাবের অস্থায়ী  কার্যালয় অবস্থিত। দীর্ঘদিন ধরে উপজেলার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ সংগঠনটি।
নবগঠিত ১৫ সদস্যের আহবায়ক কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক স্টার লাইনের ফুলগাজী প্রতিনিধি সাহাব উদ্দিন। যুগ্ম আহবায়ক হয়েছেন দৈনিক আমার ফেনী এর প্রতিনিধি জহিরুল ইসলাম রাজু এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন দৈনিক সংগ্রাম ও ডেইলি পোস্টের রবিউল আজিম চৌধুরী রাহাত।
কমিটির অন্য সদস্যরা হলেন,মোঃ মোর্শেদ (দৈনিক ফেনী), মহি উদ্দিন সেজু (দৈনিক এবেলা), সাজ্জাদ হোসেন রাকিব (দৈনিক ফেনী), তনু সরকার (দৈনিক অজেয় বাংলা), মোঃ দেলোয়ার হোসেন ঝন্টু (দৈনিক অন্য দিগন্ত), কামরুজ্জামান পারভেজ মুন্না (সাপ্তাহিক জনপ্রিয়), সিরাজুল ইসলাম আরিফ (ফুলগাজী নিউজ ২৪), ইসমাইল মুজাহিদ (দৈনিক সোনালী কণ্ঠ), আজিমুল হক (দৈনিক বাংলার প্রতিচ্ছবি), ইমাম হোসেন আদর (ফেনীর প্রান্তর), মুহাম্মদ ইউনুস মোল্লা (আজকের খবর) ও আল-রাকিব সৌরভ (ফেনী সংবাদ)।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, ফুলগাজীতে সাংবাদিকতার মান উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং উপজেলার উন্নয়ন-অগ্রগতির সংবাদ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। আগামীতে প্রেসক্লাবকে আরও সক্রিয় ও জনকেন্দ্রিক সংগঠনে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ফুলগাজী প্রেসক্লাবের এই নতুন কমিটি গঠনকে স্বাগত জানিয়েছেন উপজেলার সাংবাদিকসহ সকলেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat