×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ২০৪ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, বান্দরবান দ.প্রতিনিধিঃ পার্বত্য চট্রগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে ঢেউটিন, চাল ও কম্বল বিতরণ উদ্বোধন করেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় সরই ইউনিয়নের টংঙ্গাঝিরি (৮নংওয়ার্ড) পূর্ব বেতছড়া স্থানীয়দের সাথে মতবিনিময় পরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে লামা উপজেলা প্রশাসন ও পিআইও অফিস হতে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছিল। 

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার, জেলা পরিষদ সদস্যদের মধ্যে মোঃ নাছির উদ্দীন,রাজু ময় তঞ্চঙ্গ্যা,লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন, সরই ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং,স্থানীয় হেডম্যান দূর্যধন ত্রিপুরাসহ স্থানীয় বাসিন্দা,গণ্যমাণ্য, ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। 

প্রসংগত,লামা উপজেলার সরই ইউনিয়নে ২৪ ডিসেম্বর গভীর রাতে অগ্নি সংযোগে পূর্ব বেতছড়া পাড়ায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের ঘর ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat