×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-২৯
  • ১৬৫ বার পঠিত
মোঃ সুমন রাজস্থলী 
বিএনপি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলার রাজস্থলী  উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া  ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
২৯ ডিসেম্বর  রবিবার সকাল ১১ টায়  বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয় পরে পরিষদের   সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক আইযুব চৌধুরী  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী  উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ।
অন্যান্য বক্তব্য  রাখেন  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞোই মেম্বার,  সহ-সভাপতি মুইথুই অং মারমা যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক ডালিম বড়ুয়া, সহপ্রচার সম্পাদক উপজেলা বিএনপির সদস্য জিকু  কুমার দে মিজানুর রহমান, জেলা  বিএনপির সদস্য মিসাচিং মারমা,  উপদেষ্টা ইমান আলী, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল, সদস্য সচিব উজ্বল তনচংগ্যা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, মৎস্যজীবি দলের সভাপতি মেদুসে মারমা সহ আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন  বিএনপি অংঙ্গ ও সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ।  
বক্তারা বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আরও বলেন বক্তরা সবাইকে সতর্ক করে বলেন, দলের বিভাজন সৃষ্টি করতে কিছু লোক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সামনের নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat