×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ২২২ বার পঠিত
ইংল্যান্ডের কোচ হিসেবে সাফলতা না পেলেও ব্যক্তিগতভাবে দারুণ একটি স্বীকৃতি জুটল সাউথগেটের। সাবেক এই ইংল্যান্ড কোচ পেলেন ‘নাইটহুড’ উপাধি। তাই এখন থেকে তার নামের শুরুতে ‘স্যার’ বসাতে হবে।

ইংল্যান্ড দলের কোচ হিসেবে কোনো টুর্নামেন্টেই সফল ছিলেন না তিনি। শিরোপা না জিতেও ইংল্যান্ডের অন্যতম সফল কোচ গ্যারেথ সাউথগেট। এ বছরেই জুলাইয়ে ইংলিশ কোচের দায়িত্ব ছাড়েন তিনি। তবে এরআগে দেশটিকে পরপর দুবার ইউরোর ফাইনালে নিয়ে যাওয়ার পাশাপাশি একবার বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যাওয়ার কীর্তি দেখিয়েছেন এই কোচ। শেষ পর্যন্ত শিরোপা অধরাই রয়েছে ৫৪ বছর বয়সী সাউথগেটের।

সাউথগেট ইংল্যান্ড ফুটবল দলের চতুর্থ কোচ হিসেবে এই উপাধিতে ভূষিত হলেন। এর আগে যে তিনজন কোচ স্যার উপাধি পেয়েছিলেন, তারা হলেন আলফ রামসে, ওয়াল্টার উইন্টারবটম ও ববি রবসন।

সে তালিকায় এখন যুক্ত হলেন সাউথগেটও। ইংল্যান্ডের সাবেক এই ডিফেন্ডার দলের কোচ হিসেবে ১০২ ম্যাচে দায়িত্ব পালন করে জিতেছিলেন ৬১ ম্যাচ, ড্র করেছেন ২৪ ম্যাচ এবং হেরেছেন ১৭ ম্যাচ।

সাউথগেটের নাইটহুড পাওয়ার প্রতিক্রিয়ায় দ্য ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) প্রধান ডেবি হিউয়িট বলেন, ‘তিনি (সাউথগেট) ইংলিশ ফুটবলের সেরাটা মূর্ত করে তুলেছেন। তিনি আমাদের সমর্থকদের অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি দলের কাছাকাছি নিয়ে এসেছিলেন, নিজের বিশ্বাসের ওপর আস্থা রেখেছিলেন এবং ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার যে গর্ব, তা ভাগাভাগি করে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন। আমরা সবাই এই খবরে খুবই আনন্দিত।’


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat