×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২০-১১-০৭
  • ৩১২ বার পঠিত

আর্ন্তজাতিক খবরঃ

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জর্জিয়ায় জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় চার হাজার ভোটে এগিয়ে আছেন। এরই মধ্যে মোট ভোটের প্রায় ৯৯ শতাংশ গণনা হয়েছে বলে জানিয়েছে জর্জিয়ার নির্বাচন কর্তৃপক্ষ। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় দুই প্রেসিডেন্ট প্রার্থীর ভোটের মধ্যে ব্যবধান কম হলে ভোট পুনর্গণনার আভাস মিলেছে।

পেনসিলভেনিয়ায় ৩ নভেম্বর স্থানীয় সময় রাত আটটার পরে আসা ব্যালট আলাদা রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রিপাবলিকান এই ঘাঁটিতেও এগিয়ে আছেন জো বাইডেন। ফক্স নিউজসহ কিছু গণমাধ্যম বাইডেনের ২৬৪টি ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার কথা জানাচ্ছে। মোট ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি। এখন জয়-পরাজয়ের হিসাব ঝুলে আছে ছয় অঙ্গরাজ্যের ৭১টি ইলেক্টোরাল কলেজ ভোটের ফলাফলের ওপর। এর মধ্যে পেনসিলভানিয়া ২০টি, জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলাইনায় ১৫টি, অ্যারিজোনায় ১১টি, নেভাদায় ৬টি ও আলাস্কায় ৩টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে।

এ পর্যন্ত ২৩ রাজ্যে জয়ে ২৬৪ ভোট নিশ্চিত করেছেন বাইডেন। জয়ের জন্য তার প্রয়োজন আর মাত্র ৬ টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে প্রেসিডেন্ট হতে হলে এখন পেনসিলভানিয়া,জর্জিয়া,নেভাডাসহ ৫ রাজ্যে জয়ের বিকল্প নেই ট্রাম্পের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat