×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-০৬
  • ২০৯ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুরে আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭ ঘটিকায় মাধবপুর পৌরসভার গুমুটিয়া এলাকায় তার স্বামীর বাড়ির একটি বসত ঘরের দরজা ভেঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আসমা আক্তার গুমুটিয়া এলাকার সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম এর স্ত্রী ও হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের চন্দনা এলাকার আব্দুল হাই এর কন্যা। সাড়ে তিন বছর আগে প্রবাসী জাহাঙ্গীর আলম এর সাথে আসমার বিয়ে হয় এবং আরিসা আক্তার নামে তাদের সাত মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে মাধবপুর থানার এসআই মিজানুর রহমান গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহতের বোন রাবেয়া আক্তার রত্না জানান, আমার বোনকে তার শ্বাশুড়ি নূরজাহান বেগম, ননাস তাসলিমা আক্তার ও দেবর মোশারফ হোসেন প্রায়ই মারধর করতেন। ঘটনার পর থেকে মোশারফ পলাতক আছে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat