×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ২৩৫ বার পঠিত
আশির দশকে লেবাননে একজন কোরীয় কূটনৈতিককে অপহরণের ঘটনা অবলম্বনে নির্মিত কোরিয়ান সিনেমা ‘র‍্যানসমড’ মুক্তি পাচ্ছে আগামী আগস্টে। সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা কিম সাং হুন। এর আগে ‘কিংডম’ সিরিজ ও ‘ট্যানেল’ সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তিনি। খবর বার্তাসংস্থা ইয়োনহ্যাপের

১৯৮৬ সালের জানুয়ারিতে অস্ত্রের মুখে লেবাননের রাজধানী বৈরুত থেকে চা সাং নামে এক কোরীয় কূটনৈতিককে অপহরণ করা হয়। বড় অঙ্কের মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীরা ১৯৮৭ সালের অক্টোবরে তাঁকে মুক্তি দেয়।

মূলত সেই কূটনৈতিককে উদ্ধারের গল্পে আবর্তিত হয়েছে সিনেমাটি। সিনেমায় দেখা যাবে, অপহৃত কূটনৈতিককে উদ্ধারের দায়িত্ব পড়ে মিন জুন নামের এক তরুণ কূটনৈতিকের কাঁধে, এই চরিত্রে অভিনয় করেছেন হা জাং উ। তিনি ছাড়াও জু জি হুন, পার্ক হিয়োক কোয়ানসহ আরও অনেকে অভিনয় করেছেন।

সিনেমাটি নিয়ে নির্মাতা কিম সাং হুন বলেন, ‘বিশ্বাসকে পুঁজি করে একে অপরকে রক্ষার গল্প। অপহৃত কূটনৈতিককে উদ্ধারের পেছনে কেউ না কেউ ছিলেন। তবে কে ছিলেন, সেটা আমার জানা নেই। জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে উদ্ধার করা সেই পেছনের মানুষকে নিয়েই সিনেমাটি করেছি।’

লেবাননে সিনেমার সেট নির্মাণ করা হলেও বেশির ভাগ দৃশ্য মরক্কোতে ধারণ করা হয়েছে। মরক্কোতে চার মাসের মতো শুটিং করেছেন তাঁরা। সিনেমাটি কোরিয়াসহ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ২ আগস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat