×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ২২২ বার পঠিত
মাত্র সাত দিনের পরিচয়ে শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। ভালোবেসে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০২২ সালের ১০ আগস্ট তাদের কোলজুড়ে আসে একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। কিন্তু এর এক বছর পরই দাম্পত্য জীবনের ইতি টানেন রাজ-পরী।


সংসার ভাঙনের পর সন্তানকে নিয়ে শুরু হয় নায়িকার নতুন পথচলা। পুণ্যর সকল দেখভালের দায়িত্ব নেন মা পরী। অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বাবা রাজ।


বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরীমণি জানান, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি রাজ। সবটাই সামলাতে হয়েছে তাকে। এমনকি বিশেষ কোনো দিনেও ছেলের পাশে দেখা যায়নি বাবা রাজকে। আর এসব নিয়ে প্রাক্তন স্বামীর প্রতি ক্ষোভও ছিল পরীমণির। তবে এবার যেন ভিন্নতা ঘটলো।


সম্প্রতি এক ভিডিওতে দেখা যায়, ছেলেকে নিয়ে ঘুরছেন বাবা রাজ। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে ওঠেন বাবা-ছেলে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন রাজ।


সোমবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে অভিনেতা লিখেছেন, ‘আমার ছেলের প্রতি আমি কীভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প।’ পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও জানান রাজ।


এদিকে রাজের সঙ্গে ছেলেকে দেখে মা পরীকে খুঁজছেন নেটিজেনরা। বাবা-ছেলেকে একসঙ্গে অনেকেই বলছেন, তবে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজ-পরীর? আবার কেউ কেউ ধারণা করছেন, হয়তো সন্তানের টানে সম্পর্কের বরফ গলছে রাজ-পরীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat