×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ২০৮ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ভারতের উত্তর ত্রিপুরা জেলার সরসপুর এলাকায় এক আশ্চর্যজনক ঘটনা। একটি গরু একটি বাচ্চা জন্ম দিলেও সেই বাচ্চাটি জন্ম নিলো এক অবিশ্বাস্য শারীরিক অবস্থা নিয়ে, ২টি মুখ, ২টি নাক, ৪টি চোখ, ২টি কান ও ৪টি পা নিয়ে জন্ম নেয় একটি বাছুর। এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর  ওয়ার্ডে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) সকালে। গরুর মালিক পেশায় শিক্ষক সঞ্জয় কুমার নাথ জানিয়েছেন, তিনি বাচ্চাটিকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করবেন। সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছে জন্ম নেওয়া বাছুরটিকে দেখার জন্য। সঞ্জয় আরও জানান, জন্ম নেওয়া ওই অদ্ভুত বাছুরটি তার কাছে এক আশির্বাদ স্বরুপ। এমন একটি ঘটনা তিনি কখনও কল্পনা করতে পারিনি। তাই এই বাছুরটিকে তিনি ভালোভাবে পালন করবে যত্ন নেবেন বলেন জানিয়েছেন। এদিকে, গ্রামের মহিলারা বাছুরকে মহাদেব ঠাকুরের রুপ হিসেবে ধরে নিয়ে পূজার্চনা শুরু করেছেন। এতে বাড়ি সামনে উৎসুক জনতার ভিড় জমে উঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat