×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০১-২৩
  • ১৯৫ বার পঠিত
নাহিদ মিয়া, হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 
বুধবার (২২ জানুয়ারি) রাত ব্যাপি হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল থেকে একজন, মাধবপুর উপজেলার মনতলা থেকে একজন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহায়তায় ব্রাহ্মণবাড়িয় সদর থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেন। ধৃত ডাকাত দলের সদস্যরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার হারিছপুর গ্রামের ছোয়াব আলীর পুত্র মো: নাছির মিয়া (৫৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার তারা মিয়ার পুত্র ইয়াছিন মিয়া (২৬) ও একই উপজেলার মালিহাতা এলাকার মৃত সাঈদ মিয়ার পুত্র মো: শাফি মিয়া (৩৮)। হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিসহ পাঁচজন গত ১৯ জানুয়ারি রাতে মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকা থেকে যাত্রী হিসেবে হবিগঞ্জের লাখাই যাওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে পথিমধ্যে চালকের হাতপা বেধে রাস্তায় ফেলে সিএনজি অটোরিকশা নিয়ে যায়। ধৃত আসামিদের আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রকৃয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat