ইব্রাহীম আশেকী রনি, রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রায়পুরা অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করা হয়।
রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব নূর আহমেদ চৌধুরী মানিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ও হাবিব মাস্টার, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল এবং সদস্যসচিব সুমন নেওয়াজসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।