×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ৩৪ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুর রাজৈরে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৪ বছর বয়সী এক শিশুও রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে  এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু নাইম।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে রাজৈর বাজার এলাকায় আসাদুল ইসলামের একটি টেলিকমের দোকানে অভিযান চালানো হয়। এ সময় আসাদুল ইসলাম (৩৮) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু আসিফ হাসানকে (১৪) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসাদুল ইসলাম পশ্চিম রাজৈর দক্ষিণপাড়ার খবির উদ্দিন বেপারীর ছেলে। আর আসিফ হাসান রাজৈরের বেপারীপাড়ার ফারুক বেপারীর ছেলে।

পরে একই দিন সন্ধ্যায় রাজৈরের বেপারীপাড়া এলাকায় রুপান্তি আক্তার ওরফে রুপার বসতঘরে অভিযান চালিয়ে তার কাছ থেকে আরও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রুপান্তি আক্তার ওরফে রুপা (২৩) ওই এলাকার মৃত রুহুল আমিন বুলুর মেয়ে।

পৃথক দুটি অভিযানে মোট ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat