×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ১৯৬ বার পঠিত
মোঃ এমদাদুল হক নিজস্ব প্রতিনিধি :
 অদ্য ২৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়াম, ভবনে  এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিভিন্ন মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র জামালপুর জেলা অনুষ্ঠানের আয়োজন করে।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা পুলিশ সুপার জামালপুর জেলা। 

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে থান শুরু হয়।জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের  স্মরণে সকলেই দাঁড়িয়ে এক মিনিট  নীরবতা পালন করে।  

পুলিশ সুপার  সৈয়দ রফিকুল ইসলাম বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাদেরকে বেশি মনোযোগী হওয়ার আহবান জানান। শুধু চান্সেই শেষ নয় ভালো করে পড়াশোনা করে জাতির সেবার উদ্দেশ্যে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।  পাশাপাশি মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীদের কোন রকম সমস্যা কিংবা সংকটে সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকবেন বলে জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. মোজাম্মেল হাসান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), জামালপুর; প্রফেসর মোঃ হারুন অর রশিদ (অধ্যক্ষ), সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর; আবু ফয়সল মোঃ আতিক,অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা; মোঃ আশরাফুল ইসলাম বুলবুল, এমডি,হযরত শাহজামাল (র:) জেনারেল হাসপাতাল (লি:); এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র সমন্বয়ক এবং বিভিন্ন মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থী ও তাদের পরিবারের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat