×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ২০৩ বার পঠিত

ফেনী জেলা প্রতিনিধি :
আমির হোসেন তানভীর 

ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবু ও সৌরভ। তারা নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা। অন্যজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, রাত ৮টার দিকে তিনজন একটি মোটরসাইকেলযোগে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বেকের বাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স'মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় অন্যজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat