×
সদ্য প্রাপ্ত:
দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৩২ বার পঠিত

মোঃ জয়নাল আবেদিন জয় 
রাজশাহী জেলা প্রতিনিধি 

উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ঐতিহ্যবাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এসময় স্কুলের সভাপতি রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল,  স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ফরহাদ আহা‌মেদসহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

স্কুল ক্যাম্পাসের কড়াই চত্বর জুড়ে অনুষ্ঠিত হয়েছে এ পিঠা উৎসব। স্কুল কর্তৃপক্ষ এ উৎসবের আয়োজন করে। পিঠা উৎসবে বসেছে হরেক রকমের পিঠার মেলা। স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন বকুল পিঠা, কেউ বানিয়েছেন পুলি পিঠা, কেউবা গোলাপ পিঠা, বউপিঠা, পুলি পিঠা ও চন্দ্র পুলিসহ নানা নামের ও রংয়ের মুখরোচক পিঠা। 
শিক্ষার্থীদের তৈরিকৃত এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভিড় করেছে দর্শনার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat