×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৫-০২-০৭
  • ১২৪ বার পঠিত
  শ্যামল কুমার মন্ডল,কালীগঞ্জ প্রতিনিধি 
                   সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিএনপি'র সাধারণ সম্পাদক মোতাহার হোসেন( ৫৩)দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )আজ ৭ ফেব্রুয়ারি ২০২৫ বেলা ১২:০০ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে।
               গত ১ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১ঃ৩০ মিনিটে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেপরোয়া ভাবে চালানো অনিক হোসেনের মোটরসাইকেলের ধাক্কায় আক্রান্ত হন তিনি।
 তৎক্ষণাৎ স্থানীয় জনগণ তাকে নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য বাঁশতলা বাজারে নিয়ে যায়। মোতাহার হোসেনের অবস্থার অবনতি হলে স্থানীয় ডাক্তার তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। হাসপাতালে ভর্তির সাথে সাথে তাকে আইসিইউতে নেয়া হয়। পরবর্তীতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। গতকাল তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
        দীর্ঘ ছয় দিন চিকিৎসা নিয়েও অবস্থার উন্নতি না হলে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মোতাহার হোসেন আজ বেলা ১২টার দিকে। তিনি মৃত্যুকালে স্ত্রী সহ ৩ কন্যা সন্তান রেখে গেছেন। মোতাহার হোসেনের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। এলাকার মানুষ হারিয়েছে তাদের এমন একজন অভিভাবক কে যিনি সুখে-দুখে মানুষের পাশে থাকতেন। 
 পারিবারিক সূত্রে জানা গেছে আগামীকাল বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat