×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ১৪৮ বার পঠিত
এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
 
নওগাঁর আত্রাইয়ে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) আত্রাই-পতিসর সড়কের বারবিঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুর রহমান বাবু (৪৮) উপজেলার বাঁকা গ্রামের মৃত আব্দুস ছামাদ মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিকুর রহমান বাবু নিজ গ্রামের মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বারবিঘা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে নওদুলী বাজার এলাকা থেকে ট্রাকসহ চালককে আটক করে।
এ বিষয়ে আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। আটক চালক হাফিজুর রহমান (৩৪), রাজশাহীর চারঘাট উপজেলার নাওদারা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat