×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ১৬৩ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ

মাদকাসক্ত পুত্রের হাতে খুন হলেন বৃদ্ধা মা। অভিযোগ, নেশা করার জন্য পুত্র টাকা চেয়েছিলেন মায়ের কাছে। কিন্তু তা দিতে অস্বীকার করায় বচসা। অশান্তির জেরে মাকে খুন করেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে, ভারতের উত্তর পূর্ব দিল্লির দয়ালপুর এলাকায়। জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) রাত ৯টায় দয়ালপুর থানায় ফোন করে খুনের কথা জানানো হয়েছিল। ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বন্ধ ঘর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করে তাঁরা। মাকে খুন করার অভিযোগে সোনু (৪০) নামে একব‍্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত পেশায় গাড়িচালক। তবে বর্তমানে কোনও কাজকর্ম ছিল না। তার রোজগারপাতি না থাকায় বাড়িতে প্রায়ই অশান্তি হত। অভিযোগ, সোনু মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড়ের জন‍্য প্রায়ই মায়ের সঙ্গে অশান্তি করতেন তিনি। পুলিশের অনুমান, এদিন রাতে টাকা নিয়ে মায়ের সঙ্গে অশান্তি হয় অভিযুক্তের। তখনই মাকে খুন করেন তিনি। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার দেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি পরিস্কার হবে বলে জানান তদন্তকারী অফিসার। ধৃতকে জেরা করে খুনের নেপথ্যে অন‍্য কোনও কারণ রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat