×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ১০৪ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: “বাক স্বাধীনতা যেখানে, গণতন্ত্র সেখানে” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী গণতন্ত্র উৎসব ২০২৫ উদযাপিত হয়েছে। যুব ফোরাম ও জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে, ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বুধবার এ উৎসবটি অনুষ্ঠিত হয়।

উৎসবের প্রথম অধিবেশনে সকালে পাবলিক ক্লাব মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে একই স্থানে গিয়ে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়।

 প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মনসুর আলী ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম

উৎসবের দ্বিতীয় অধিবেশনে  ফাতেমা “গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণে যুব অংশগ্রহণ এবং করণীয়” শীর্ষক মূল আলোচনাপত্র পাঠ করেন। এরপর "দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদের ভূমিকা অপরিসীম। ছেলে-মেয়ে বৈষম্য দূর করে সমান অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দিনব্যাপী উৎসবে ৮টি স্টল প্রদর্শিত হয়, যেখানে জেলার ইতিহাস, ঐতিহ্য ও গণতন্ত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়। স্টলগুলোতে ভোটার সচেতনতা, নারীর ক্ষমতায়ন, সুশাসন প্রতিষ্ঠা, নির্বাচন পর্যবেক্ষণ এবং রাজনীতিতে যুব নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে তথ্য প্রদর্শন করা হয়।

উৎসবটি জেলার যুবসমাজ ও নাগরিকদের মধ্যে গণতন্ত্র চর্চার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছে বলে আয়োজকরা মনে করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat