×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ১৭৭ বার পঠিত
আমতলী (বরগুনা) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি। আওয়ামী
লীগ দুর্গখ্যাত বরগুনা-১ আসনে (আমতলী–বরগুনা সদর–তালতলী)
নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। আওয়ামী লীগ প্রার্থী না থাকায় এ
আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর মধ্যে তুমুল
প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।
এ আসনে বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা এবং ইসলামী
আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ
উন্নয়ন, সুশাসন ও হয়রানিমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন
জয় করার চেষ্টা চালাচ্ছেন। নারী, তরুণ, সংখ্যালঘু সম্প্রদায়সহ আওয়ামী
লীগ সমর্থক ভোটারদের কাছে টানতে দুই প্রার্থীই মরিয়া প্রচারণায়
নেমেছেন।
বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে
মামলা ও হয়রানি না করার আশ্বাস দিচ্ছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন
বাংলাদেশ প্রার্থীর হাতপাখা প্রতীকের প্রচারণায় নতুন গতি এসেছে।
সাধারণ ভোটারদের মধ্যে হাতপাখার পক্ষে নীরব সমর্থন বাড়ছে বলে
স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
জানা গেছে, বরগুনা-১ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন— বিএনপির মো. নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন
বাংলাদেশের মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, ১০ দলীয় জোটের
অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন এবং জাতীয় পার্টি-জেপির জামাল
হোসাইন।

তিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার
৪৫৯ জন। এর মধ্যে আমতলী উপজেলায় ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন,
তালতলীতে ৮৭ হাজার ২০ জন এবং বরগুনা সদরে ২ লাখ ৪৭ হাজার ৫৯১ জন
ভোটার রয়েছেন। সব প্রার্থীই বরগুনা সদর উপজেলার বাসিন্দা হওয়ায়
পায়রা নদীর পূর্বপাড়ের আমতলী ও তালতলী উপজেলার বিপুল তরুণ
ভোটারদের সমর্থন পেতে নজরুল ইসলাম মোল্লা ও অলিউল্লাহ বিশেষ
গুরুত্ব দিচ্ছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ দুর্গখ্যাত এ আসনে ১৯৭১ সালের পর থেকে
বিএনপি কিংবা ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি।
অতীতে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি
প্রার্থীরা জামানত হারিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী
অলিউল্লাহর পিতা প্রয়াত মাওলানা আব্দুর রশিদ চারবার দ্বিতীয়
অবস্থানে থেকে পরাজিত হন। তবে এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ না
নেওয়ায় ভিন্ন বাস্তবতায় দুই দলই জয়লাভের আশায় সর্বশক্তি প্রয়োগ
করছে।
সরেজমিনে বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা গেছে, নারী ও তরুণ ভোটারদের
একটি বড় অংশ হাতপাখা প্রতীকের প্রতি ঝুঁকেছেন। তবে নিরাপত্তা ও
রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকেই প্রকাশ্যে তাদের ভোটের সিদ্ধান্ত
জানাতে অনিচ্ছুক।
সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো এক অনানুষ্ঠানিক জরিপে দেখা গেছে,
বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে প্রকাশ্যে ২৮ জন সমর্থন
জানিয়েছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী
অলিউল্লাহকে প্রকাশ্যে ও গোপনে সমর্থন জানিয়েছেন ৩০ জন। প্রকাশ্য
সমর্থনে বিএনপি প্রার্থী কিছুটা এগিয়ে থাকলেও গোপন সমর্থনে
হাতপাখার প্রার্থী এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ সমর্থক বলেন, বিএনপির
সভা-সমাবেশে অংশ নিলেও তারা ভোট দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত
নেননি। কেউ কেউ বলেন, হয়রানি এড়াতেই তারা মিছিলে যাচ্ছেন।
হলদিয়া ইউনিয়নের কয়েকজন ভোটার জানান, সম্ভাব্য সরকার গঠনের
বিষয় বিবেচনায় নিয়ে তারা বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার কথা
ভাবছেন। আবার অনেক ভোটার বলেন, শেষ মুহূর্তে ভোটকেন্দ্রে গিয়েই তারা
চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, ধানের শীষের পক্ষে
গণজোয়ার সৃষ্টি হয়েছে। শতভাগ বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন
অলিউল্লাহ বলেন, ‘মানুষ আর প্রতারণা ও হয়রানি চায় না। হাতপাখা
প্রতীকের বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat