×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৯৪ বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ


সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন ফেনীর আয়োজনে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

আজ শনিবার ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল দিন মিলনায়তনে ৩০ জন সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন। 

ফেনীতে সাংবাদিকতার ইতিহাস ও ঐতিহ্য, সংবাদের উপাদান ও সংবাদের ধরন ও লেখার কৌশল বিচষয়ে বিটিভির জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, সাংবাদিকতার নীতি-নৈতিকতা, সাংবাদিকের গুনাবলী, দায়িত্ব ও কর্তব্য এবং সাক্ষাতকারের বিষয়ে এমএমসি প্রশিক্ষক আবু নাছের মঞ্জু, সাংবাদিকতা ও তথ্য অধিকার, সংবাদ সংগ্রহের কৌশল বিষয়ে জেলা তথ্য কর্মকর্তা আল আমিন, সাংবাদিকতার ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় এবং সাইবার নিরাপত্তা আইন বিষয়ক ধারনা নিয়ে (এডিশনাল এসপি) সাইদুর রহমান, বাংলাদেশের গণমাধ্যম, আইন এবং বিধিমালা বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মোঃ ইসমাইল হোসেন। 

দিনব্যাপী সেশন শেষে প্রশিক্ষকরা বলেন, সংবাদপত্র হল সমাজে ছায়া সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। সরকারের ভুলত্রুটিগুলো ধরিয়ে দেয়া, সরকারের নীতিগুলো, আইনগুলো নির্বাহী বিভাগ যথাযথভাবে পালন করছে কি-না তা দেখাই হলো সাংবাদিকের দায়িত্ব। এই বুনিয়াদি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা তাদের বাস্তব ক্ষেত্রে কাজে লাগাতে পারবে।

অংশগ্রহণকারী নবীন সাংবাদিকরা এই প্রশিক্ষণকে স্বাগত জানিয়েছেন। সাংবাদিকদের দক্ষতা বাড়াতে আরও কর্মশালার আয়োজন করা হবে বলে সাংবাদিক ইউনিয়ন ফেনী কর্তৃপক্ষ জানায়।

এসময় বুনিয়াদি প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

এছাড়া সার্টিফিকেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , চ্যানেল ২৪ এর প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, আরটিভি'র জেলা প্রতিনিধি আজাদ মালদার, নিউজ ২৪ প্রতিনিধি ইয়াছিন সুমন,দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান,জিটিভি'র প্রতিনিধি জসিম ফরায়েজী,এশিয়ান টিভির প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, দ্যা মর্নিং গ্লোরির প্রতিনিধি মোশাররফ হোসেন, ছাত্র প্রতিনিধি মুহাইমিম তাজিম'সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat