×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ১২৬ বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ 


নেত্রকোনার আটপাড়া তেলিগাতী ইউনিয়নের কাচারপুর গ্রামের  ওমর ফারুকের  হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী 

আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ১২ টায় তেলিগাতী বাজারে সিএনজি স্ট্যান্ডে  এ মানববন্ধন  কর্মসূচি পালন করা হয়। নিহত ওমর ফারুকের ছোট ভাই শেখ সাদির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ খান সেতু , উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন শান্ত, নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাফায়েত খান সাকু ও তেলিগাতী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম সাগর, তেলিগাতী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়সাল হাসান আবির,  নিশাত খান বাপ্পা, আব্দুর রউফ প্রমুখ 

মানববন্ধনে নিহত ওমর ফারুকের ভাই শেখ সাদি বলেন আজ ১২ দিন হয়ে গেল আমার ভাইকে যারা হত্যা করছে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি   পুলিশ প্রশাসন যদি আসামিদের দ্রুত গ্রেপ্তার  করতে না পারে তাহলে আমরা অন্যতায় কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দিবো

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ খান সেতু বলেন  মোতালেব মাস্টারের নির্দেশে  বিক্কু মিয়া ও রশিদ মিয়া আমার ভাই ওমর ফারুক  কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে এই হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও  কঠোর বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat