×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ১২১ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: 

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরে ফের ১৪৪ ধারা জারি করা হয়েছে। মন্দিরের জমি দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজমান বিরোধের জেরে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম এ আদেশ জারি করেন। এতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে সনাতন ধর্মাবলম্বী এবং ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এই বিরোধের জেরে ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর দুর্গাপূজার সময় এক ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ইসকন অনুসারীদের হামলায় ফুলবাবু নামে এক সনাতন ধর্মাবলম্বী নিহত হন। এ ঘটনার পর প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন্দির সিলগালা করে এবং কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।

চলতি বছর শ্রী শ্রী শিবরাত্রি ব্রত পূজা উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশঙ্কা করা হচ্ছিল, অতীতের মতো এবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রশাসন আগেভাগেই কঠোর পদক্ষেপ নেয় এবং ১৪৪ ধারা জারি করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানান, "মন্দিরের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ২০০৯ সালের ঘটনায় একজন নিহত হয়েছিলেন। এ বছর শিবরাত্রি পূজা উপলক্ষে আবারও উত্তেজনা সৃষ্টি হওয়ায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।"

১৪৪ ধারার আওতায় ওই এলাকায় চারজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, অস্ত্র বহন এবং উসকানিমূলক কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মন্দির ও আশপাশের এলাকায় টহল দিচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

স্থানীয় প্রশাসন সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং বিরোধ নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat