×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ১৩৫ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয় 
রাজশাহী জেলা প্রতিনিধি 

জনসাধারণের মাঝে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস)। 

২৫ জানুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক ক্যাম্পেইনে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ম সচিব তরফদার মো. আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এদিন চিকিৎসক, ডিএমএফ, ল্যাব টেকনোলজিস্ট, গ্র্যাজুয়েট নার্স, মিডওয়াইফারি, শিক্ষানবিশ এবং স্টুডেন্ট নার্সদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল টিম ১০০ পরিবারের মাঝে সেবা প্রদান করে। 
সেবাগ্রহণকারীরা জানান, এ ধরনের ক্যাম্পেইনে সেবা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। তারা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি গ্রহণের জন্য অনুরোধ জানান। এদিকে এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি সমাজের বিত্তবানদের সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান।

ক্যাম্পেইনে স্থানীয়দের বিনামূল্যে রক্তচাপ (ব্লাড প্রেশার) ও ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। এ সময় সোনাদিঘী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, মোঃ মাইনুল ইসলাম, সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক, কল্যানি মিঙ্জ, এই্চটিআই এর সদস্য নাহিদ হোসেন, ফারিয়া, কোহিনুর, শিমু, ফারজানা, এনামুল, মাহিম, নয়ন, রায়হান, সাইফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এইচটিআই মানবসেবার এক মহান লক্ষ্য নিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অন্যতম। অনেক সময় আর্থিক অক্ষমতার কারণে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। এই বিষয়টি উপলব্ধি করে এইচটিআই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat