×
সদ্য প্রাপ্ত:
ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ১২৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ

ভারতের কেরলে হাড়হিম করা হত‍্যাকান্ড। মা, প্রেমিকা, ভাই, দিদা, মামা ও মামীকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করলেন ২৩ বছরের যুবক। তিরুঅনন্তপুরমে একটি থানায় নিজেই হত‍্যাকান্ডের কথা জানান ওই যুবক। পুলিশ সূত্রে প্রকাশ, যে ৬ জনের উপর হামলা চালান যুবক, তাদের মধ‍্যে ৫ জনের মৃত্যু হয়েছে। একমাত্র আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মা। পুলিশ জানিয়েছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় বেশ কয়েকঘন্টা ধরে ৩টি আলাদা জায়গায় হত‍্যাকান্ড চলে। গোটা বিষয়টি প্রকাশ‍্যে আসে অভিযুক্ত আরফান থানায় এসে পুলিশের কাছে ঘটনার কথা জানানোর পর। ইতিমধ্যে উদ্ধার হয়েছে আহসান (১৩), দিদা সলমা বিবি, মামা লতিফ, মামী শিহাহা এবং প্রেমিকা ফারশানার দেহ। তিরুঅনন্তপুরমের মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে আশঙ্কাজনক আরফানের মায়ের। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে আরফানকে। কিছুটা সুস্থ হলেই তার মায়ের বয়ান ও নেওয়া হবে। পারিবারিক বিবাদ স্পট হলেও ঠিক কেন প্রেমিকা সহ গোটা পরিবারকে হত‍্যা করল যুবক। তা এখনও পর্যন্ত পরিস্কার নয় পুলিশের কাছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat