×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১০৯ বার পঠিত

 খন্দকার মোহাম্মাদ আলী, 

সিরাজগঞ্জ   প্রতিনিধি:


উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর নেতৃত্বে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল ও মহাসড়ক নিরাপদ  রাখতে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে এই নিরাপত্তা অভিযান শুরু করা হয়। 


সেনাবাহিনী সূত্রে জানা যায়, জনগণের যানমালের নিরাপত্তাসহ মহাসড়ক নিরাপদ রাখতেই এই অভিযান। অভিযানে চেকপোস্ট বসিয়ে বাস, ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাসি চালানো হয়েছে। মহাসড়কে ডাকাতি ও মাদকদ্রব্য পরিবহনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরসহ মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি পুরো মহাসড়ক জুড়ে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। 

এতে যানবাহনের চালক এবং যাত্রীরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এবং  এই অভিযানের প্রতি স্বস্তি প্রকাশ করে বলেন এভাবেই দেশের প্রতিটি মহাসড়কে অভিযান পরিচালনা করলে  নির্বিঘ্নে ও স্বস্তিতে ঘরে ফিরবে মানুষ । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat