×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ১৫৮ বার পঠিত
এইচ.এম.সবুজ ,চকরিয়া উপজেলা প্রতিনিধি : 
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সফল অভিযানে বিশ হাজার (২০,০০০) পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয় আজ (বুধবার) সকাল ৭টা ৪৫ মিনিটে, চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্প সংলগ্ন এমপি চেকপোস্ট এলাকায়।

গ্রেফতারকৃতরা হলেন:

শাহেনা বেগম (৪৬), স্বামী: জহির আলম, মাতা: রাশেদা বেগম

জহির আলম (৫৪), পিতা: সৈয়দ আহমদ, মাতা: আনোয়ারা বেগম


তাদের স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার ৬নং ওয়ার্ডের মধ্যম কৈয়ারবিল এলাকায়। বর্তমানে তারা খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করছিলেন।

অভিযানে উদ্ধারকৃত মালামাল:

ইয়াবা ট্যাবলেট – ২০,০০০ পিস

একটি কালো ব্যাগ

একটি বাটন মোবাইল ফোন

একটি ব্যাটারিচালিত তিনচাকা অটোরিকশা


এই বিশেষ অভিযানটি পরিচালিত হয় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ এর সার্বিক তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে। অভিযানে অংশ নেন এসআই আবুল খায়ের এবং এসআই মোঃ সোহরাব সাকিব সঙ্গীয় ফোর্সসহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat