সুজন শাজাহানপুর (বগুড়া):
বগুড়া শাজাহানপুর উপজেলা আহবায়ক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রায় ২ বছর পর নতুন আংশিক কমিটি অনুমোদন পেল উপজেলা স্বেচ্ছাসেবক দল।
উক্ত আংশিক কমিটিতে সাবেক ছাত্রনেতা আজাদুল ইসলাম আজাদ কে সভাপতি ও আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক, এবং বিগত আহবায়ক কমিটির সদস্য সচিব হাসান আলী আকন্দকে সিনিয়র সহ সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সরকারি আজিজুল হক কলেজের সাবেক ছাত্রদল নেতা মনোয়ার হোসেন টোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিনকে মনোনীত করেছে বগুড়া জেলা সেচ্ছাসেবকদল।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ জাতীয় আরো খবর..