×
সদ্য প্রাপ্ত:
আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১২৯ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয়,
 রাজশাহী জেলা প্রতিনিধি:

শব্দদূষণ রোধে রাজশাহীর ব্যস্ততম সিএন্ডবি মোড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারত্বমূলক প্রকল্প’ এবং রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ’পলিমাটি' এর আয়োজনে এই ক্যাম্পেইন করা হয়।

বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরের সিএন্ডবি মোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়। শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে অযথা হর্ন না বাজানোর স্লোগান সংবলিত স্টিকার লাগানো হয়। এছাড়া পথচারী ও যানবাহন  চালকদের মাঝে শব্দদূষণের বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।দায়িত্বরত ট্রাফিক সদস্যরা এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা করেন।

ক্যাম্পেইন পরিচালনার সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ম সচিব তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান , উপসহকারী প্রকৌশলী ( অ:দা:) মো: আলেফ আলী, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেনসহ পরিবেশ অধিদপ্তরের  অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ আহামেদ, পলিমাটি'র সভাপতি উজ্জ্বল আলী, সদস্য সাইফ, মাহিম, শ্রদ্ধা, রাফা, মৃত্তিকা, ছোঁয়া, ববিতা, তৃণা, মিথিলা, নুসরাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat