×
সদ্য প্রাপ্ত:
ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ৭৯ বার পঠিত

সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে টিকটক থেকে পরিচয় ও প্রেমের সম্পর্কের পরিণতিতে ১৩ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।' নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে টিকটক করতে গিয়ে ওই শিশুর সাথে সম্প্রতি পরিচয় হয় ধর্ষক শারফাদ মিয়ার (২১)।' পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। শারফাদ মিয়া ওই শিশুকে বিয়ের প্রলোভন দেখালে গত ২৩ ফেব্রুয়ারি ওই শিশু পরিবারের সবার অগোচরে শারফাদের সাথে চলে যায়।' এ সময় শারফাদ ওই শিশুকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করে তাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভিটি দাউদপুর গ্রামের নিজ বাড়িতে যায়।' সবকিছু জেনে শারফাদের পরিবার ওই শিশুটিকে শারফাদের স্ত্রী হিসাবে মেনে নিতে অস্বীকার করে।' গতকাল ওই শিশুটি নিজ বাড়িতে ফিরে এসে পরিবারের লোকজনের কাছে সব ঘটনা খুলে বলে।এ ব্যাপারে শিশুটির বাবা শারফাদসহ ৩ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় অভিযোগ দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ২৬ ফেব্রুয়ারি মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।' মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।' 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat