×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১০৫ বার পঠিত
নাদিমুল আল তানভীর (কুমিল্লা উত্তর)  প্রতিনিধিঃ 


নতুন রোভার স্কাউট লিডার তৈরি করা,  ভবিষ্যতে স্কাউটিংয়ের চেতনা ও মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে ৬৭২ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস মুরাদনগর উপজেলার আয়োজনে কবি নজরুল মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত  এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান।

স্কাউটের সাবেক উপজেলা সম্পাদক ফরিদ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, উপজেলা স্কাউট কমিশনার ময়নাল হোসেন,

উপজেলা স্কাউট সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, 

স্কাউটিং কেবল একটি আন্দোলন নয়, এটি তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার অন্যতম মাধ্যম। নতুন রোভার স্কাউটদের নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।

বক্তারা আরো বলেন, স্কাউটিং আমাদের শিখায় কীভাবে সমাজের জন্য নিজেকে উৎসর্গ করতে হয় এবং কীভাবে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হয়। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের নেতৃত্বে দক্ষ করে তোলে এবং দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম করে। বক্তারা অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মূল আদর্শকে সামনে রেখে নিজেদের উন্নয়নে এবং সমাজের কল্যাণে অবদান রাখতে উৎসাহিত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কোর্স লিডার খালেদা আক্তার, প্রশিক্ষক আক্তারুজ্জামান (এল টি) ও 

ছবির আহাম্মদ, মো. রফিকুল ইসলাম ভুইয়া(এ এল টি), জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক শারমিন ফাতেমা (এ এল টি), কোষাধ্যক্ষ মফিজ উদ্দিনসহ  উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat