×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১০৪ বার পঠিত
মো: রিয়াজ,স্টাফ রিপোর্টার:


 শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মোঃ জোনাব আলী (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। 

ধৃত মাদক কারবারি মোঃ জোনাব আলী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত রসুল আহমেদের ছেলে। 

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ, এসআই শুভ্র চন্দ্র দে, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ বৈদ্য ও এএসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের মাদক কারবারি মোঃ জোনাব আলীর বশত বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় তার বশত বাড়িতে তল্লাশী করে চার প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সেই সাথে মাদক কারবারি মোঃ জোনাব আলীকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মোঃ জোনাব আলী দীর্ঘদিন ধরে মাদক ক্রয় ও বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধৃত মাদক কারবারি মোঃ জোনাব আলীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat