×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-০২
  • ১১৯ বার পঠিত
ফটিকছড়ি প্রতিনিধি


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর ২০২৫) আজাদী বাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে খতমে কোরআন শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ঈদগাহ জামে মসজিদের খতিব।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বক্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদ মেম্বার, জাফতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুদ্দিন খান, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. কায়েস আহমদ, জাফতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম লায়ন।

এছাড়াও আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat