জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে পুলিশের নাকের ডগায় পৌর শহরসহ বিভিন্ন এলাকায় ওয়ারেনভুক্ত আসামী ও বৈষমবিরোধী আন্দোলনে হামলাকারী অপরাধীরারা প্রকাশ্যে চলাফেরা করছে। পুলিশ পকৃত অপরাধীদের গ্রেফতার না করে নিরীহ মানুষকে হয়রানি করছে।
ইসলামী আন্দোলন জকিগঞ্জ শাখার উদ্যোগে পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও আসন্ন মাহে রমজানে পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে মিছিল পরবর্তী পথসভায় এ-সব কথা বলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে, ইসলামী আন্দোলন জকিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম বলেন- গতকাল পুরো উপজেলার মানুষকে ডাকাত আতঙ্কে নির্ঘুম করে রেখেছে জকিগঞ্জ থানা পুলিশ। পুরো উপজেলা জুড়ে গভীর রাতে মসজিদে মসজিদে মাইকিং করে বলা হয় দশ-পনেরো জনের একটি ডাকাত দল জকিগঞ্জে প্রবেশ করেছে। সকলে সর্তক থাকার জন্য। আমরা মনে করি এটা পুলিশের চরম দায়িত্ব অবহেলিত কারণ। না হয় কোন ষড়যন্ত্র।
তত্ত্বাবধায়ক সরকারের সুদৃষ্টি কামনা করে প্রশাসন ও পল্লী বিদ্যুতের প্রতি হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে ইসলামী আন্দোলন অতীতের ন্যায় আগামীতেও মাঠে থাকবে। পবিত্র রমজান মাসে জকিগঞ্জে শতভাগ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। রমজান মাস আত্মশুদ্ধির মাস এই মাসে যেন ধর্মপ্রাণ মুসলমানেরা শান্তিতে এবাদত বন্দেগী করতে পারে।
এ সময় ইসলামী আন্দোলনের অন্যান্য বক্তারা বলেন, কোন সেন্টিকেট চক্রের ফাঁদে পা দিয়ে জকিগঞ্জের ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে কঠোর অবস্থানে প্রতিবাদ গড়ে তুলবে ইসলামী আন্দোলন। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রেখে হালাল ভাবে ব্যবসা করার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, পবিত্রতা রক্ষার স্বার্থে রমজান মাসে দিনদুপুরে কোন হোটেলে খাওয়া-দাওয়ার ব্যবস্থা রাখা যাবে না। প্রশাসন সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদের সর্বোচ্চ নজরদারি থাকবে। পরিশেষে প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং নিরীহ মানুষকে হয়রানির তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ।
গতকাল ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকালে ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন দর্শনীয় স্থান প্রদক্ষিণ শেষে এমএ হক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন জকিগঞ্জ শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান ফরিদীর সঞ্চালনায় ও উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জকিগঞ্জ উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক এইচ.এম জিল্লুর রহমান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল খালিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাষ্টার হারিছ উদ্দিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কারী হোসাইন আহমদ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মাওলানা জামিল আহমদ, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, হাফিজ মাও. ইউসুফ আলী, মাওলানা আবু তাহের মিছবাহ, ইসলামী ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আমান উল্লাহ ইমন প্রমূখ।