×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৯৮ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম( ভারত)


ভারতের পশ্চিমবঙ্গের বেহালার পর এবার মধ‍্যমগ্রামে উদ্ধার হল মা ও ৫ বছরের মেয়ের মৃতদেহ। পুলিশ সূত্রে প্রকাশ, মৃত ওই মহিলা মধ‍্যমগ্রামের বাসিন্দা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) রাতে তাঁর এবং ৫ বছরের মেয়ের নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, সকলের অজান্তে মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষ খান ওই বধূ। তাঁদের উদ্ধার  করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্বত‍্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খাবারে বিষ ক্রিয়াতেই মৃত্যু হয়েছে  মাও মেয়ের। যদিও মহিলার শরীরে কেরোসিন তেলের গন্ধও পাওয়া গেছে। এবিষয়ে আরও জানতে মহিলার স্বামীকে আটক করা হয়েছে। তিনি একটি কারখানার কর্মী। পুলিশ সূত্রে প্রকাশ, একটি সুইসাইড নোটও পাওয়া গেছে ঘটনাস্থল থেকে। এতে লেখা,তাঁদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে ঘটনার নেপথ‍্যে কি কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে, বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গের বেহালায়। পর্ণশ্রী এলাকায় ৫৩ বছরের ওই প্রৌঢ় এবং ২২ বছরের যুবতীর দেহ উদ্ধার হয়। জানা যায়, ওই ব‍্যক্তির মেয়ে অটিজমে আক্রান্ত ছিলেন। মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত  নাকি নেপথ‍্যে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat