×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ১৮২ বার পঠিত
  • বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এবার তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট হবে মুশফিকের শততম ম্যাচ।


ডেস্ক নিউজ :

ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে মুশফিককে বড় সম্মাননা দিতে যাচ্ছে বিসিবি। সেদিন মিরপুর হোম অব ক্রিকেটে দাওয়াত পাবেন মিস্টার ডিফেন্ডেবলের পরিবারের সদস্যরাও।

মুশফিকের এমন কীর্তি নিয়ে কথা বললেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। আজ রোববার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফ বলেন, 'মুশফিক ভাই তো আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার জায়গা। তার জন্য শুভকামনা, আজকেও দেখা হয়েছে ভাইয়ের সঙ্গে জিমে।

পরে নিজের রান করা নিয়ে সাইফ বলেন, 'সবাই হেল্প করেছে আমার মনে হয় বিসিবির যখন যেখানে ছিলাম। ক্যাম্পে যখন যেখানে ছিলাম বাবুল স্যারের সাথে আলাদা ঘরোয়া ক্রিকেটে... সোহেল স্যারের সাথে ছিলাম। আলাদা মাসকোতে প্র্যাকটিস করেছি সালাউদ্দিন স্যারের সাথে। যখন যেখানে গিয়েছি চেষ্টা করেছি নিজেকে উন্নতি করার।'

ভবিষ্যৎ নয় বর্তমান নিয়েই ভাবছেন সাইফ, 'আসলে নিজের কোচ নিজে হওয়াটা গুরুত্বপূর্ণ। নিজের খেলাটা নিজেকেই খেলতে হবে। দুর্বলতা এখনো অনেক জায়গায় আছে, তবে নিজের শক্তি যেটা ওটাই করার চেষ্টা করি। আগে কী হয়েছে ওটা নিয়ে ভাবি না, ভবিষ্যৎ নিয়েও ভাবি না বর্তমানে থাকার চেষ্টা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat