×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ১৫৮ বার পঠিত

নুর মোহাম্মদ আল আমিন:


প্রতি বছরের মত এবছরও সৌ‌দি আরবের সা‌থে মিল রেখে আজ শ‌নিবার (১ মার্চ) থেকে রোজা রেখেছেন ভোলার অন্তত ৫ হাজার মানুষ। মূলত, জেলার সাত উপজেলার বি‌ভিন্ন গ্রামের সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকা‌নিয়ার মির্জাখীল দরবার শরীফ এর অনুসারীরা আজ থেকে রোজা রেখেছেন।

সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকা‌নিয়ার মির্জাখীল দরবার শরীফ এর অনুসারীর সবচেয়ে বে‌শি র‌য়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে। জেলায় তাদের সংখ্যা প্রায় ৫ হাজার হলেও টবগী ইউনিয়‌নেই রয়েছে প্রায় ৩ হাজার মানুষ।

সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকা‌নিয়ার মির্জাখীল দরবার শরীফ অনুসারী ও বোরহানউদ্দিন উপ‌জেলার মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ি দরজা জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন জানান, তাদের অনুসারীরা আজ থেকে প্রথম রোজা রেখেছেন এজন্য শুক্রবার ওই মস‌জিদে রাত ৯টায় প্রথম তারা‌বির নামাজ শুরু করেছেন তিনি।

ওই মস‌জিদ ক‌মি‌টির সভাপতি মো. মাসুদ পারভেজ রহিম জানান, ভোলা জেলার সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুম‌দ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১০টি গ্রামে সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকা‌নিয়ার মির্জাখীল দরবার শরীফ অনুসারী মানুষের সংখ্যা প্রায় ৫ হাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat